ঢাকাWednesday , 24 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বাংলাদেশ সেনা বাহিনীর ফ্রি চিকিৎসা সেবা প্রদান


June 24, 2020 9:47 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের ৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আয়োজনে সাতক্ষীরার তালা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
বুধবার (২৪ জুন) যশোর সেনানিবাসের ৯ ইস্ট বেঙ্গল এর তত্ত¡াবধানে ও ৪১ ফিল্ড অ্যাম্বুলেন্স এর পরিচালনায় তালা উপজেলার সরকারি কলেজ চত্বরে যশোর সেনানিবাসের লেফটেন্যান্ট কর্নেল ফারহান মনির পিএসসি এর নেতৃত্বে ৫ সদস্যর ডাক্তার দল দিন ব্যাপী এ চিকিৎসা সেবা প্রদান করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিকেল অফিসার মেজর মশিউর, মেজর আহসান, মেজর শামিমা, মেজর নাহিদ, মেজর সাবের ও ক্যাপ্টেন নওরিনসহ সেনা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। একই সাথে গর্ভবতী মায়েদের বিভিন্ন রোগের ৪০ প্রকার ঔষধ বিনা মূল্যে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।