নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার নলতায় ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিরা হলেন, নলতা হাটখোলা এলাকার মো. হাবিবুর রহমান বিশ্বাসের স্ত্রী আয়শা খাতুন(৪৫) এবং হাবিবুর রহমানের ভাই মো: হোসেন আলী বিশ্বাস(৪৭)। থানা পুলিশের পক্ষ থেকে আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে। সূত্র জানায়, গত ২১ জুন তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপর বুধবার (২৪ জুন) তাদের রিপোর্ট পজিটিভ এসেছে।
কালিগঞ্জ থানার এস আই এমদাদুল হক জানায়, ‘এএসআই রূপক কুমার, এএসআই রাসেল মাহমুদ ও নলতা ইউপি সচিব কামরুল হাসান, নলতা ইউনিয়ন করোনা এক্সপার্ট টিম এর সদস্য সাংবাদিক মো. আজহারুল ইসলাম, টিম লিডার আবু হাসান ও গ্রাম পুলিশ সদস্যদের উপস্থিতিতে ২টি বাড়ি লকডাউন করা হয়েছে’।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
