ঢাকাMonday , 22 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় শিশু কিশোরদের মাঝে স্বাস্থ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ


June 22, 2020 9:16 pm
Link Copied!

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : দেবহাটার পারুলিয়ায় শিশু কিশোরদের মাঝে স্বাস্থ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় ঢাকা আহছানিয়া মিশনের ওয়ানপান কাইন্ড প্রোজেক্ট’র সহযোগিতায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের ২৩ জন হত দরিদ্র শিশু কিশোরদের মাঝে কোভিড-১৯ মোকাবিলায় স্বাস্থ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।

এসময় দরিদ্র শিশুদের মাঝে কোভিড-১৯ মোকাবিলায় বিভিন্ন সুরক্ষা সামগ্রী ও পনেরো শত টাকা করে বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, ওয়ারপন কাইন্ড প্রোজেক্ট কোঅর্ডিনেটর আব্দুল কাদের। বিতরণ কালে ইউপি চেয়ারম্যান শিশু কিশোরদের কোভিড- ১৯ মোকাবিলা ও সচেতনতায় বিভিন্ন পরামর্শ প্রদান এবং ঘরে থেকে পড়াশোনায় মনোযোগী হতে বলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।