দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদের অভ্যন্তরে অবস্থিত এ বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের উদ্বোধন করা হয়। ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সহকারী উপজেলা প্রকৌশলী সেলিম আহমেদ প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
