ঢাকাSunday , 21 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় জমি দখলের চেষ্টা প্রতিকার চেয়ে থানায় অভিযোগ

admin
June 21, 2020 8:22 pm
Link Copied!

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় ভাই কর্তৃক ভাইয়ের সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের জুজখোলা গ্রামে। এ ঘটনায় পাটকেলঘাটা থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে। অভিযোগের বিবরণে জানা যায়, জুজখোলা গ্রামের মৃত সুলতান মোড়লের পুত্র বাবর আলী মোড়ল (৬৫) ও আব্দুল মোড়লের পুত্র হাকিম মোড়ল (৫০) সম্পর্কে চাচাতো ভাই হওয়ার সুবাদে একই বাড়ির ভিতর দুইজন বসবাস করে আসছে। বেশ কয়েক বছর ধরে সেখানে বসবাস করতে করতে হাকিম মোড়লের লোলুপ দৃষ্টি পড়ে তার ভাই বাবর আলীর সম্পত্তির দিকে। সে তখন সু- কৌশলে তার ভাইয়ের জমির উপরে একটি অস্থায়ী ভাবে রান্নাঘর নির্মাণ করে। বৃদ্ধ বাবর আলী বার বার বাধা দিলেও সে তার কোন কথায় কর্ণপাত না করে রান্নাঘর নির্মাণ করতে থাকে। বাধ্য হয়ে বাবর আলী থানা পুলিশের আশ্রয় নেয়। পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবার (২১ জুন) সরেজমিনে বাবর আলী জানায়, তিন কন্যা ও জামাতাকে নিয়ে আমার সংসার। জুজখোলা গ্রামের রাজেন্দ্রপুর মৌজায় ১০০৭ দাগের ৭৩ শতকের মধ্যে ১৮শতক জমি আমি পৈতৃক সূত্রে প্রাপ্ত হয়ে ভিটা বাড়ির মধ্যে আমি একটি বসত ঘর নির্মাণ করে শান্তিতে বসবাস করছিলাম। কিন্তু আমার চাচাতো ভাই হাকিম রান্নাঘর করবে বলে আমার সম্পত্তি জোর পূর্বক দখল নিচ্ছে। আমার কোন পুত্র সন্তান না থাকার কারণে আমার জামাতা হাবিব তাদের কিছু বলতে গেলে তারা তাকে মারধোর ও অপমান করে। সকালে হাকিম আবার ভাড়াটে লোকজন নিয়ে রান্নাঘর নির্মাণ করতে গেলে আমি পুলিশকে জানাই। পুলিশ এসে তাদের এই দখল যজ্ঞ বন্ধ করে দেয়। এ বিষয়ে হাকিম মোড়লের সাথে কথা বললে তিনি বলেন, এই সম্পত্তির আমার কোন কাগজ পত্র নেই। আমি দখল সূত্রে দীর্ঘদিন ভোগজাত করে আসছি, তা এলাকার সবাই জানে। আমি ওখানে রান্নাঘর নির্মাণ করেই ছাড়ব।
এ বিষয়ে সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি আমি শুনেছি। এক বছর আগেও আমি সালিশের মাধ্যমে সম্পত্তি বণ্টন করে এসেছিলাম। তারপরও ওরা এলাকার কারও কথা মানে না। কিছুদিন পর পর সম্পত্তি নিয়ে বিরোধ করেই চলে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। সেখানে পুলিশ পাঠিয়ে আইন শৃঙ্খলার যাতে অবনতি না হয় সে জন্য দু’পক্ষকে নির্দেশ দিয়েছি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বাকি ব্যবস্থা গ্রহণ করা হবে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।