ঢাকাSunday , 21 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডা. রাকিব হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় চিকিৎসকদের মানববন্ধন


June 21, 2020 9:05 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : খুলনায় ডা. আব্দুর রাকিব খানের ওপর নৃশংসভাবে হামলা চালিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরা জেলার স্বাস্থ্য বিভাগের সকল ডাক্তার ও কর্মচারীরা।
রোববার (২১ জুন) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, মেডিকেল কলেজ, সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ডা. আব্দুর রাকিব হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচী পালনকালে ডাক্তার রাকিবের সম্মানে দুই মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় তারা বলেন, রাকিব হত্যার সাথে জড়িতদের সবাইকে গ্রেফতার করে দ্রæত আইনে সোপর্দ করতে হবে।
প্রতিবাদ কর্মসূচীতে অংশ নেন মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. রফিকুল ইসলাম, অধ্যক্ষ ডা. হাবিবুর রহমান, ডা. কাজী আরিফ আহমেদ, ডা. রুহুল কুদ্দুস, ডা. শঙ্কর প্রসাদ, ডা. মানস কুমার মন্ডল এবং সব সিনিয়র এবং জুনিয়র ডাক্তাররা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।