ঢাকাSaturday , 20 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা যুবলীগের পক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

admin
June 20, 2020 8:48 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা জেলা যুবলীগের পক্ষ্যে হতে জেলায় এক লক্ষ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ জুন) বিকাল ৫ টায় পৌরসভার মুনজিতপুর এলাকার রথখোলা বিলের রাস্তার দু-পাশে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন সাবেক ছাত্র নেতা বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা যুবলীগ নেতা জি এম ওয়াহিদ পারভেজ। এ সময় বৃক্ষ রোপণ কর্মসূচিতে জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ, জেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক জহিরুল হক নান্টু, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান, যুবনেতা সালাউদ্দিন আল আযাদ, জেলা তাঁতিলীগের আহŸায়ক মীর শাহিন, সাবেক ছাত্র নেতা ও যুবনেতা আব্দুল্যাহ আল মামুন, সাবেক ছাত্র নেতা তানভীর কবির রবিন, সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ছাত্র লীগের সভাপতি মোফাজ্জেল হোসেন সুজন, ছাত্রনেতা আশিক রেজা অপু, আসিফ মাহমুদ (মমিন) প্রমুখ উপস্থিত ছিলেন ।
এসময় সাবেক ছাত্র নেতা জি এম ওয়াহিদ পারভেজ জানান, আমরা প্রকৃতির কাছে চির ঋণী। আমাদের প্রাকৃতিক নিরাপত্তা বৃক্ষ দিয়ে থাকে। আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন বৃক্ষের দান। আর তাই এক লক্ষ বৃক্ষ রোপণ কর্মসূচি ঘোষণা দিয়েছে জেলা যুবলীগ। ইনশাআল্লাহ আমরা জেলার সকল উপজেলায় এই গাছ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করব। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।