ঢাকাThursday , 18 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আদনান সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে কমিশনপ্রাপ্ত হওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন


June 18, 2020 9:27 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক ও একুশে টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি জি এম মনিরুল ইসলাম মিনির পুত্র আল ইমরান আদনান কমিশন পেয়ে লেফটেন্যান্ট হয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশ মিলিটারি একাডেমী ভাটিয়ারী চট্টগ্রাম এ রাষ্ট্রপতি কুজকাওয়াজ ২০২০ এর এক অনুষ্ঠানে এ পদক দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এসবিপি, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসিজি।

আদনান ২০১৭ সালে আইএসএসবি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ মিলিটারি একাডেমীতে ৭৮ লংকোর্সে প্রশিক্ষণ গ্রহণ করে। দীর্ঘ তিন বছর প্রশিক্ষণ শেষে গতকাল কমিশনপ্রাপ্ত হয়ে লেফটেন্যান্ট পদে উন্নীত হয়। শিক্ষা জীবনে আদনান নার্সারি সাতক্ষীরা আসমানি শিশু নিকেতন, কেজি ১ ও ২ ধানমন্ডি জুনিয়র ল্যাবরেটরি স্কুল, তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, ৭ম শ্রেণি থেকে এইচএসসি পর্যন্ত ঝিনাইদহ ক্যাডেট কলেজে পড়াশোনা করেছেন। এ সময় সে পিএসসি জেএসসি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ এবং টেলেন্টপুলে বৃত্তি পেয়েছিল। সে সকলের কাছে দোয়া প্রার্থী।

তাকে অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম নুর ইসলাম, সহ-সভাপতি কাজী শওকত হোসেন ময়না, সাধারণ সম্পাদক মোজাফ্্ফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, অর্থ সম্পাদক মো: আবুল কালাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক শাকিলা ইসলাম জুঁই, দপ্তর সম্পাদক আহসানুর রহমান রাজীব, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, হাবিুবর রহমান, রামকৃষ্ণ চক্রবর্তী, কামরুল হাসান, মোহাম্মদ আলী সুজনসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ আদনানের কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।