ঢাকাWednesday , 17 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ছাত্রলীগের অফিস নির্মাণে অর্থ সহায়তা দিলেন ইউপি চেয়ারম্যান ভবতোষ


June 17, 2020 8:19 pm
Link Copied!

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : বুড়িগোয়ালিনী ছাত্রলীগের অফিস নির্মাণের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন শ্যামনগর উপজেলা বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল। বুড়িগোয়ালিনীতে ছাত্রলীগের স্থায়ী কোন কার্যালয় না থাকায় নতুন অফিস নির্মাণের লক্ষে ৯ হাজার টাকা প্রদান করেন ওই ইউপি চেয়ারম্যান। বুধবার (১৭ জুন) সকাল ১০টায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক ইমাম হোসাইনের হাতে এ নগদ অর্থ প্রদান করা হয়।

ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল বলেন, ‘বর্তমান ছাত্রলীগের নেতৃবৃন্দ সংগঠনের স্থায়ী কার্যালয়ের জন্য দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন। তাদের যৌক্তিক দাবিতে ইউনিয়ন ছাত্রলীগের নতুন অফিসের জন্য এ অর্থ প্রদান করেছি’।

এ সময় সমাজসেবা সম্পাদক বুলবুল হোসেন, বাপি মন্ডল ও রায়হানুল হক রনি প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।