ঢাকাMonday , 15 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা মেডিকেল কলেজে দুটি পোর্টেবল ভেন্টিলেটর হস্তান্তর


June 15, 2020 9:20 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : করোনা আক্রান্ত রোগীদের ভেন্টিলেশন সুবিধা দেয়ার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুটি পোর্টেবল ভেন্টিলেটর প্রদান করা হয়েছে। নাভানা গ্রæপের সহযোগিতায় ও আমাদের সময় পত্রিকার ক‚টনৈতিক প্রতিবেদক আরিফুজ্জামান মামুনের উদ্যোগে সোমবার (১৫ জুন) দুপুরে ভেন্টিলেটর দুটি হস্তান্তর করা হয়।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. রফিকুল ইসলামের অফিস কক্ষে হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. হাবিবুর রহমান, মেডিকেল কলেজের তত্ত¡াবধায়ক ডা. রফিকুল ইসলাম, মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ, মেডিকেল অফিসার (আইসিইউ) ডা. ভবতোষ কুমার মন্ডল, সাতক্ষীরায় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আমাদের সময় ও মাছরাঙা টেলিভিশনের এর জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলিমুর রহমান, কলারোয়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাকারিয়া, সাংবাদিক ফারুক রহমান প্রমুখ।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. হাবিবুর রহমান ভেন্টিলেটর দুটি গ্রহণ করে বলেন, ‘করোনা সংকটকালে সাতক্ষীরা মেডিকেল কলেজে চিকিৎসাধীন কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।