ঢাকাMonday , 15 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোলে করোনা উপসর্গ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু


June 15, 2020 9:24 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পৌরসভার দূর্গাপুর গ্রামের কবি কাজী নজরুল ইসলাম সড়কের বাসিন্দা ও সাংবাদিক বকুল মাহবুবের ছোট ভাই হাবিবুর রহমান (৪৪) করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। রবিবার রাত ১১টায় যশোরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ৫/৬দিন ধরে তিনি জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন। করোনা ভাইরাসের অস্তিত্ব পরীক্ষায় তার নমুনা ল্যাবে পাঠানো হলেও এখন ফলাফল পাওয়া যায়নি। অত্যন্ত সদালাপী, হাস্যজল যুবকের করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশু কন্যা, স্ত্রী ও ভাই-বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা শেষে পুটখালী ইউনিয়নের বারোপোতা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।