দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় কৃষকলীগের উদ্যোগে বৃক্ষরোপন করা হয়েছে। সোমবার (১৫জুন) বিকাল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপনের উদ্বোধন করেন। সে অনুযায়ী কেন্দ্রীয় কৃষকলীগের নির্দেশে ও সাতক্ষীরা জেলা কৃষকলীগের পরামর্শে দেবহাটা উপজেলা কৃষকলীগের পক্ষেও একযোগে বৃক্ষ রোপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা কৃষকলীগের আহবায়ক ও ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, যুগ্ম আহবায়ক ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সদস্য সচিব আব্দুল্লাহ হীম, সদস্য এমএ মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
