ঢাকাSunday , 14 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় নতুন ১২ জনের করোনা শনাক্ত মোট আক্রান্ত ৭৮ জন


June 14, 2020 9:18 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় নতুন করে আরো ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। খুলনা পিসিআর ল্যাব থেকে পাঠানো এক রিপোর্টে এ তথ্য জানানো হয়। এ নিয়ে সাতক্ষীরায় মোট ৭৮ জন করোনা শনাক্ত হয়েছে।

নতুন করে করোনা আক্রান্ত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া এলাকার আফরোজা খাতুন, একই এলাকার আহসান কবির, শহরের মুনজিতপুর এলাকার মনিরুজ্জামান, কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা গ্রামের রাজু আহমেদ, তালা উপজেলার জালালপুর গ্রামের রিপন মোড়ল, তালা উপজেলা সদরের রমা দাস ও অহনা বিশ^াস, দেবহাটা উপজেলার সখিপুর গ্রামের সায়রা বিবি, একই গ্রামের রাজু আহমেদ, একই উপজেলার বদরতলা গ্রামের খাদিজা বিবিসহ ১২ জন।

ইতিমধ্যে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ তাদের আশে পাশের কয়েকটি বাড়ি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে লক ডাউন করা হয়েছে। সেখানে টানানো হয়েছে লাল পতাকা।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আজ পর্যন্ত এ জেলা থেকে মোট ১ হাজার ৩শ’ ৬৭ জনের নমুনা সংগ্রহ করে আইডিসিআর ও পিসআির ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ৯শ’ ২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছেছে। এর মধ্যে ৭৮ জনের করোনা পজিটিভ ও বাকি সব রিপোর্ট নেগেটিভ এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।