ঢাকাSunday , 14 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে শিক্ষা বৃত্তিসহ বাইসাইকেল বিতরণ


June 14, 2020 9:10 pm
Link Copied!

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : বাংলাদেশের সর্বশেষ প্রান্ত সুন্দরবন উপক‚লীয় অঞ্চল শ্যামনগরে ক্ষুদ্র নৃতাত্তি¡ক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের জন্য শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ২০১৯/২০ অর্থ বছরের জন্য বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায়, শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়।

১৪ ই জুন রবিবার বেলা ১২ টায় উপজেলা হলরুমে শ্যামনগর উপজেলার মালঞ্চ নৃতাত্তি¡ক আদিবাসী শ্রমজীবী সমবায় সমিতি লি: এর সদস্যদের ছেলে মেয়েদের মাঝে ২ লক্ষ টাকা শিক্ষা বৃত্তি ও ৩০ টি বাই সাইকেল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন , উপজেলা নির্বাহী অফিসার আ,ন,ম আবুজার গিফারী প্রমুখ। এ

সময় উপজেলা চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানান এবং সকলকে সামাজিক গুরুত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার আহŸান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।