ঢাকাSunday , 14 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গাঁজাসহ র‌্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ী


June 14, 2020 9:22 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের ভবানীপুর সীমান্ত থেকে এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) সদস্যরা। রোববার ভোর রাতে সদর উপজেলার ভবানীপুর গ্রামের একটি ইটভাটার সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীর নাম জুয়েল ইসলাম (২৩)। তিনি কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে।

র‌্যাব জানায়, সদর উপজেলার ভবানীপুর সীমান্ত এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশিদের নেতৃত্বে একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।

এ সময় ভবানীপুর গ্রামের একটি ইটভাটার সামনে পাকা রাস্তার উপর থেকে ১ কেজি গাঁজাসহ উক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়।

র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।