ঢাকাFriday , 12 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুন্দরবন বনজীবী উন্নয়ন সংস্থার উদ্যোগে ভাঙন কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ


June 12, 2020 8:42 pm
Link Copied!

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : ঘূর্ণিঝড় আম্পানে ভাঙন কবলিত গাবুরা ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে দুর্গত মানুষের মাঝে মুন্সিগঞ্জ সুন্দরবন বনজীবী উন্নয়ন সংস্থার উদ্যোগে আমেরিকার দি ইউনিভার্সিটি অফ টেক্সাসের প্রোফেসর জেসন কনস্ এর অর্থায়নে প্রথম পর্যায়ে ১শ’ জন মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রীর মধ্যে চিঁড়া, চিনি, মুড়ি, সেমাই, সাবান, খাওয়ার স্যালাইন, ঔষধ সামগ্রী প্রদান করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে এ ত্রাণ সামগ্রী বিতরণ ভাঙন কবলিত বিভিন্ন অঞ্চলে অব্যাহত থাকবে। ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, সুন্দরবন বনজীবী উন্নয়ন সংস্থার সভাপতি জি এম মাছুম বিল্লাহ, সদস্য সচিব আলম সরদার, গাবুরা রক্তদান সংস্থার হুদা মালি, সুন্দরবন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক বিলাল হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।