ঢাকাThursday , 11 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় পাচার মামলার বিচার ও আইনি সহায়তা কার্যক্রম শক্তিশালী করণের দাবিতে সংবাদ সম্মেলন


June 11, 2020 10:44 pm
Link Copied!

তালা প্রতিনিধি : তালা উপজেলায় মানব পাচার সংক্রান্ত মামলার বিচার ও আইনি সহায়তা কার্যক্রম শক্তিশালী ও সম্প্রসারণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১১ জুন) বেলা সাড়ে ১১ টায় তালা ডাক বাংলোয় শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় উপজেলা সিটিসি, চাইল্ড টাস্ক ফোর্স, শিশু প্রতিনিধি ও বেসরকারি সংগঠন ইনসিডিন বাংলাদেশের পরিচালনাধীন কনসোডিয়াম পিসিটিএসসিএন এর যৌথ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইনসিডিন বাংলাদেশ এর সাতক্ষীরা প্রতিনিধি মো. সাকিবুর রহমান সাকিব।
সংবাদ সম্মেলনে শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় এবং কোভিড-১৯ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসাথে পাচার সংক্রান্ত মামলার বিচার ও আইনি সহায়তা কার্যক্রম শক্তিশালী ও সম্প্রসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহŸান জানানো হয়। এছাড়া বাংলাদেশের মানব পাচার প্রতিরোধ ও দমন নিশ্চিত করতে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ এর আইনের বিধিমালা বাস্তবায়ন, ২০১৭ সালের নির্দেশনা অনুযায়ী “মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কাজ ত্বরান্বিত করা, “মানব পাচার প্রতিরোধ তহবিল” ও “জাতীয় মানব পাচার দমন সংস্থা” পূর্ণাঙ্গভাবে কার্যকর করা এবং “মানব পাচার প্রতিরোধ ও দমন জাতীয় কর্মপরিকল্পনা-২০২৮-২০২২” এর নির্দেশনা অনুযায়ী মানব পাচার প্রতিরোধ, সচেতনতা ও জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দেয়ার পাশাপাশি জেলা, উপজেলা ও ইউনিয়ন ভিত্তিক মানব পাচার কমিটি (সিটিসি) গুলোকে পাচার প্রতিরোধে সচল ও শক্তিশালী করার আহŸান জানানো হয়।

সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য মাহফুজা সুলতানা রুবি, উপজেলা পাচার প্রতিরোধ কমিটি (সিটিসি) এর সদস্য সচিব এবং তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, তালা উপজেলা সমাজসেবা অফিসার শেখ আব্দুল আওয়াল, পিসিটিএসসিএন এর সাতক্ষীরার লিয়াজো অফিসার মো. রুহুল আমিন, শিশু প্রতিনিধি মরিয়ম জাহান সাবাহ এবং আশিকুজ্জামান বাপ্পীসহ তালা উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।