ঢাকাThursday , 11 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে স্ত্রীর ছুড়ে মারা ইটের আঘাতে স্বামী নিহত, স্ত্রী আটক


June 11, 2020 9:39 pm
Link Copied!

নিজিস্ব প্রতিনিধি : পারিবারিক কলহের জের ধরে সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরে স্ত্রীর ছুড়ে মারা ইটের আঘাতে স্বামীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক স্ত্রী শাহেদা খাতুনকে (৪৫) আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার প্রতাপনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আরশাদ আলী গাজী (৫০)। তিনি প্রতাপনগর গ্রামের মৃত ফকির গাজীর ছেলে।
নিহতের স্বজনরা জানান, বুধবার রাতে আরশাদ গাজী তার স্ত্রী শাহেদা খাতুনকে একটি তুচ্ছ ঘটনায় বকাবকি করেন। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে স্ত্রী ক্ষিপ্ত হয়ে স্বামীর দিকে কয়েক খন্ড ইট ছুড়ে মারেন। এতে স্বামীর মাথা ও চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। ইটের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরনে স্বামী আরশাদ গাজী ঘটনাস্থলেই মারা যান।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহের জের ধরে নিহতের স্ত্রী শাহেদা খাতুন তার স্বামীকে ইট দিয়ে মাথায় আঘাত করায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে নিহতের স্ত্রী শাহেদা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই জলিল গাজী বাদী হয়ে শাহেদা খাতুনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।