সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত ও দৈনিক কালের চিত্র পত্রিকায় ০৮/০৬/২০২০ ইং- তারিখে প্রথম পাতায় এবং ১০/০৬/২০২০ তারিখে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার ১ম পাতায় ‘নির্মাণ শেষ হওয়ার আগেই ভেঙে পড়েছে ব্রিজ, জেলা প্রশাসক ও দুদকের হস্তেক্ষেপ কামনা’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদটি সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদটি উদ্দেশ্য প্রনোদীতভাবে সাংবাদিককে ভুল বুঝিয়ে ও ভুল তথ্য দিয়ে আমার সম্মানহানি করার জন্য অপচেষ্টা চালানো হয়েছে। ফিংড়ি ইউনিয়নের বেনিয়াখালি ব্রিজটির কোন সমস্যা নেই। ঘটনাস্থলে গিয়ে ব্রিজটি দেখলে বোঝা যাবে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা। আমি সততা ও নিষ্ঠার সাথে আমার ঠিকাদারি কাজ সম্পন্ন করে থাকি। ফিংড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তত্ত¡াবধানে সিডিউল অনুযায়ী নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।
হাফিজুর রহমান খান
ঠিকাদারি প্রতিষ্ঠান।
