ঢাকাTuesday , 9 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে জোয়ার ভাটায় আবদ্ধ কাশিমাড়ি: পরিদর্শনে উপজেলা প্রশাসন


June 9, 2020 9:32 pm
Link Copied!

গাজী আল ইমরান, নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ওয়াপদা ভেঙে প্লাবিত হয় গাবুরা, পদ্মপুকুর, বুড়িগোয়ালীনি, রমজাননগর ও কাশিমাড়ি ইউনিয়ন। ইতিমধ্যে উপজেলার ভাঙন কবলিত অন্যসব ইউনিয়ন রিং বাধের মাধ্যমে লোকালয়ে পানি আসা বন্ধ হলেও কাশিমাড়ি ইউনিয়ন এখনও রয়েছে পানির নীচে। প্লাবিত কাশিমাড়ির পাশাপাশি একই পানিতে প্লাবিত হয়েছে পার্শ্ববর্তী কালিগঞ্জ উপজেলার ৩ টি ইউনিয়ন।

মঙ্গলবার (০৯ জুন) জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নির্দেশনায় কাশিমাড়ি ঝাঁপা নামক ভাঙন কবলিত স্থান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী। উপজেলা নির্বাহী অফিসার এলাকা পরিদর্শন কালে লোনা পানিতে নিমজ্জিত তার এলাকার মানুষের দুর্দশার কথা তুলে ধরেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ।

উপজেলা নির্বাহী অফিসার এ সময় চেয়ারম্যান এবং স্থানীয় জনগণের দুর্দশার কথা শোনেন এবং বাধসহ সকল সমস্যা পর্যায়ক্রমে সরকারের পক্ষ থেকে সমাধান করা হবে বলে জানান।

এছাড়া আগামী ১১ জুন থেকে সেনাবাহিনীর অধীনে কাজ হবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আব্দুল হাই সিদ্দিকী, এপি মোস্তাফিজুর রহমান, এ এস আই লাভলু, সেনাবাহিনীর সদস্য বৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।