ঢাকাTuesday , 9 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


June 9, 2020 9:38 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় ২ কেজি গাঁজাসহ আসাদুজ্জামান সোহাগ (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (০৮ জুন) দুপুরে যশোর-বেনাপোল মহা সড়কের শ্যামলাগাছী ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসাদুজ্জামান সোহাগ বেনাপোল পোর্ট থানাধীন বড়আঁচড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে এএসআই শামসুজ্জামান শ্যামলাগাছী ফিলিং স্টেশন সামনে অভিযান চালিয়ে আসাদুজ্জামান সোহাগ নামে এক জনকে আটক করেন। পরে তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ২ কেজি গাঁজা পাওয়া যায়’। তিনি আরো জানান, ‘আটককৃত আসামিকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে মঙ্গলবার সকালে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।