ঢাকাMonday , 8 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তথ্য গোপন করায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি: কালিগঞ্জে করোনা রোগী শনাক্ত


June 8, 2020 9:21 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে ঢাকা ফেরত মহিব্বুল ইসলাম (৩৮) নামে এক ব্যাংক কর্মকর্তার করোনা পজিটিভ এসেছে। তিনি উপজেলার নলতা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের বাহার আলী সরদারের ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, ‘আক্রান্ত ব্যক্তি মহিব্বুল ইসলাম ঢাকার সাভারে অবস্থিত সাউথ ইষ্ট ব্যাংকে কর্মরত। গত কয়েক দিন পূর্বে মহিব্বুলের করোনা উপসর্গ দেখা দেয়। এরপর ২ জুন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে করোনা টেস্টের জন্য নমুনা পাঠালে ৩ জুন তার করোনা পজিটিভ আসে। ওই দিন রাতে মহিব্বুল তার স্ত্রী ও কন্যা সন্তানকে নিয়ে কালিগঞ্জের একটি অ্যাম্বুলেন্স যোগে বাড়িতে এসে আত্মগোপন করেন।

রবিবার (৭ জুন) রাত ১১ টার দিকে নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মারফত জানতে পেরে আমার (ডা. তৈয়েব) নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন মেডিকেল অফিসারদের সাথে নিয়ে আক্রান্ত ব্যক্তির বাড়িতে উপস্থিত হয়ে টেস্ট রিপোর্ট দেখে করোনা পজিটিভ নিশ্চিত হই। ঢাকা ফেরত মহিব্বুল তথ্য গোপন করে বাড়িতে পালিয়ে ছিল। সেজন্য তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি’।

পরবর্তীতে সোমবার (৮ জুন) সকালে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা করোনা আক্রান্ত মহিব্বুল ইসলামের বাড়িসহ দুইটি বাড়ি লকডাউন করেছে বলে থানা সূত্রে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।