প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির প্রতাপনগরে ঘূর্ণিঝড় আম্ফানে বিধ্বস্থ পাউবো’র ভেড়ী বাঁধ নির্মান ও বানভাসী মানুষের সাথে মতবিনিময় করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।
শনিবার (৬ জুন) দুপুরে প্রতাপনগর ইউনিয়নের ভেঙ্গে যাওয়া বিভিন্ন বাঁধ পরিদর্শন শেষে প্রতাপনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে তিনি এ মতবিনিময় করেন।
এ সময় ক্ষতিগ্রস্ত মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতিবছরই প্রতাপনগর, শ্রীউলাসহ উপজেলার বিভিন্ন বেড়ীবাঁধ ভেঙ্গে শতশত মানুষ গৃহ ও সম্পদহারা মানবেতর জীবন যাপন করছে। আইলা, বুলবুলের ক্ষত কাটতে না কাটতে আবার আম্ফানে শতশত মানুষ গৃহহারা হয়ে পড়েছে। চিংড়িঘের ভেসে গিয়ে মানুষ অর্থনৈতিকভাবে স্থবির হচ্ছে। করোন পরিস্থিতিও বিশ্বের অন্যান্য দেশের মত দিনদিন ভয়াবহ আকার ধারণ করছে। তবে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের প্রতিটিা নেতাকর্মী আপনাদের পাশে আছে এবং থাকবে। ভীত না হয়ে আসুন পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে কাঁধে কাঁধ মিলিয়ে নদী ভাঙ্গন ও করোনা প্রতিরোধে একযোগে কাজ করি। রিং বাঁধ ভাসছে তবুও মানুষ নিরাপদ না হওয়া পর্যন্ত আপ্রান লড়ে যেতে হবে। প্রতাপনগর, শ্রীউলা, আনুলিয়া ও আশাশুনিসহ উপক‚লীয় অঞ্চলে ক্ষতিগ্রস্ত সকল বেড়িবাঁধকে টেকসইভাবে নির্মান করতে আমি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করছি।
এ সময় প্রতাপনগর ইউপি চেয়াারম্যান শেখ জাকির হোসেন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
