প্রেস বিজ্ঞপ্তি: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর হজরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই এর পক্ষ থেকে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব অর্থ বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল আউয়াল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল করীম শাহিন, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক খুলনা বিভাগ ডা. কাজী মো: ওয়েজ কুরণী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- সাতক্ষীরাতে মজবুত, টেকশই ও স্থায়ী বাঁধের বিকল্প নেই। সাতক্ষীরা জেলাকে বন্যা মুক্ত রাখতে সরকারকে দ্রæত বাঁধ নির্মাণের আহবান জানান তিনি।
বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি সাতক্ষীরা জেলা ছদর (সভাপতি) শেখ আব্দুর রাজ্জাক, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোস্তফা শামছুজ্জামান, সেক্রেটারি মো: ছারোয়ার আলম, কৃষি বিষয়ক সম্পাদক তোছাদ্দেক হোসেন খোকা, ইসলামী শ্রমিক আন্দোলন সাতক্ষীরা জেলা সভাপতি মহিউদ্দীন আল ফারুক, ইসলামী যুব আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো: মুবাশশীরুল ইসলাম তকী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা সভাপতি মো: কবিরুল ইসলাম, আব্দুল হান্নান, আবু বক্কর সিদ্দিক, হাফেজ মোখলেছুর রহমান, মো: মনিরুল ইসলাম সহ শ্যামনগর উপজেলার নেতৃবৃন্দ।
