নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি : করোনা এক্সপার্ট টিম নলতা ইউনিয়ন শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ জুন) বেলা ১২ টায় নলতা ইউপি চেয়ারম্যানের অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। ইউপি সচিব কামরুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও টিম লিডার আবু হাসানের সঞ্চালনায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়।
এ সময় তিনি করোনা এক্সপার্ট টিম নলতা ইউনিয়নের সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। সভায় বিশেষ অতিথি ছিলেন এসডিএফ এর নির্বাহী পরিচালক মো. আশরাফুল ইসলাম। এ সময় ইউনিয়ন করোনা এক্সপার্ট টিমের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
