ঢাকাSaturday , 6 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে নিজের চোখ তুলে ফেলা যুবকের অরারেশন সফল


June 6, 2020 9:07 pm
Link Copied!

গাজী আল ইমরান, নিজস্ব প্রতিনিধি : ছাগল খাওয়াতে গিয়ে মনের আক্রোশে নিজের হাতে নিজের চোখ তুললেন আকিবুর নামের ২৬ বছর বয়সী এক যুবক। সে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের হতদরিদ্র আশাউল পিয়াদার ছোট ছেলে। শুক্রবার (০৫ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটে। তবে তার পরিবারের সদস্যরা জানায়, সে একজন মানসিক রোগী।

তার ভাই আমিনুর রহমান জানান, ‘আকিবুর রহমান মানসিক রোগী। ঘটনার দিন সে প্রতিদিনের ন্যায় বাড়ির পাশে বিলে ছাগল চরাতে যায়, ছাগল খাওয়ানোর এক পর্যায়ে সে নিজের হাতে নিজের চোখ তুলে ফেলে। এ সময় আশে পাশের লোকেরা এসে দেখে আকিবুরের ডান চোখ ঝুলে আছে। তাৎক্ষণিক তারা আকিবুরকে প্রথমে শ্যামনগর এরপর সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়।

শনিবার বেলা ১২ টায় সাতক্ষীরা এসপি বাংলোর পাশে একটি বেসরকারি ক্লিনিকে তার চোখের অপারেশন হয়েছে বলে জানান তার ভাই আমিনুর রহমান। তার চিকিৎসা খরচের যে অর্থের প্রয়োজন যা তার হতদরিদ্র পিতার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। ছেলের চিকিৎসার জন্য তার পিতা সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।