ঢাকাSaturday , 6 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাঠে কাজ করেও এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে শ্যামনগরের মেধাবী শিক্ষার্থী গোলক


June 6, 2020 8:51 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাশিয়া পি এন মাধ্যমিক বিদ্যালয় থেকে গোলক সরদার নামে এক শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। গোলক ওই বিদ্যালয়ের সায়েন্স বিভাগ থেকে ৯৯৯ নম্বর পেয়ে কৃতকার্য হয়েছে।

সে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভামিয়া পশ্চিম পোড়াকাটলা গ্রামের দিনমজুর পিতা শ্রী সুখেন্দ্র নাথ সরদারের ছেলে। তার স্বপ্ন ডাক্তার হওয়ার। এ বছরের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাওয়ায় গোলকের পরিবার ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার সার্বিক উন্নতি কামনা করেছেন।

গোলক সরদার জানায়, ‘তার এ অর্জন অনেক কষ্টের। স্কুল থেকে বাড়িতে এসে পড়ার জন্য খুব কম সময় পেয়েছে সে। বাবার সাথে মৎস্য কৃষি কাজ, কখনও আর্থিক অনটনে পরের জমিতে দিনমজুর হিসেবে কাজ করতে হয়েছে তাকে। এরই মাঝে সে লেখাপড়া করেছে’।

শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গোলক জানায়, ‘শিক্ষকরা তাকে বিনা বেতনে পড়ার সুযোগ দিয়েছে’। এছাড়াও তার কাকা খোকন সরদার তার মামা তাকে অনেক সহযোগিতা করেছে’।

গোলকের মা কবিতা রানী সরদার জানান, ‘টাকা ও কাজের জন্য অনেক সময় প্রাইভেট পড়তে পারেনি গোলক। মাঝে মাঝে ক্ষেত খামারে প্রতিবেশীদের সঙ্গে কাজ করতে যেতে হয়েছে। আমার ছেলে অনেক ভালো রেজাল্ট করেছে। ইচ্ছা আছে ছেলেকে চিকিৎসক বানানোর। তবে অর্থনৈতিক সমস্যার কারণে হয়তো সেটি সম্ভব হবে না’।

গোলকের বাবা শ্রী সুরেন্দ্র নাথ সরদার জানান, ‘আমার কৃষি কাজে অনেক সময় দিয়ে সহযোগিতা করতো গোলক। দিনের অধিকাংশ সময় কাটতো পরিশ্রমের মধ্যে। তবে রাতের বেলা মনোযোগ দিয়ে পড়তো সে। এমনও হয়েছে দিনের বেলা কাজ করেছে আর সারা রাত পড়েছে। আমার ছেলের স্বপ্ন সে ডাক্তার হবে। কিন্তু আমার সে সামর্থ্য নেই। এজন্য আমার ছেলের স্বপ্ন পূরণে আমি সকলের সহযোগিতা কামনা করছি’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।