ঢাকাFriday , 5 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের কার্যনির্বাহী কমিটি গঠন


June 5, 2020 9:31 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির কারণে দেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি ডা. আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সিনিয়র সহ-সভাপতি মনসুর আহমেদের সাথে পরামর্শক্রমে জেলা প্রশাসক ও সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সভাপতি এস এম মোস্তফা কামাল ০২ জুন ২৪ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন করেন। এই কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

কমিটিতে শেখ তহিদুর রহমান (ডাবলু), মো. গোলাম মোস্তফা ও শেখ মামুনার রশীদকে সহ-সভাপতি, মোস্তাফিজুর রহমান উজ্জলকে সাধারণ সম্পাদক, মোহাম্মাদ আবুল কাসেমকে যুগ্ম-সম্পাদক, অধ্যক্ষ হাফিজুল আল মাহমুদ রিটুকে সহ-সম্পাদক, মো. আব্দুল হামিদকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়েছে।

এছাড়া মো. আব্দুর রাজ্জাক, মো. ফজলুর রহমান, কাজী মুহাম্মদ অলিউল্লাহ, সৈয়দ মাহমুদ পাপা, মো. আব্দুল খালেক, মো. লুৎফর রহমান, অ্যাড. সিরাজুল ইসলাম, মো. আবু দাউদ, ডা. এ এফ এম একরামুল হক, ডা. মিজানুর রহমান, হাসিবুর রহমান রনি, আব্দুল আলিম, আজহারুল ইসলাম পুটু, জুলফিকার হায়দার সাগর, সিদ্দিকুর রহমান, ফজর আলী ও কাজী আসাদুল হক টুটুলকে কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে অত্র কমিটি দায়িত্ব পালন শুরু করবে বলে জানানো হয়েছে। এর আগে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের কার্যনির্বাহী কমিটির সভায় কমিটির মেয়াদ শেষ হওয়ার বিষয়টি উত্থাপিত হলে বর্তমান প্রেক্ষাপটের কথা বিবেচনা করে প্রতিষ্ঠানের সভাপতি ও জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল গঠনতন্ত্র মোতাবেক নিজ ক্ষমতাবলে সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করে এই কমিটি ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।