ঢাকাThursday , 4 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাবেক সাংসদ মরহুম হাবিবুর রহমানের ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

admin
June 4, 2020 9:16 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় সাবেক সংসদ সদস্য মরহুম হাবিবুর রহমানের ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুন) বিকাল ৫টায় শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার অ্যান্ড রিসোর্টে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির আয়োজনে সংগঠনের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলামের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সাবেক সাংসদের স্মৃতিচারণ করে স্মরণসভায় আরও বক্তব্য রাখেন, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মহসিন হোসেন বাবলু, সাবেক পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, আব্দুর রব ওয়ার্ছি, সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী সুজন, নির্বাহী সদস্য পৌর কাউন্সিলার শেখ শফিক উদ দৌলা সাগর, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের ঊর্ধ্বতন সহ-সভাপতি এনছান বাহার বুলবুল, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চিফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু, আশরাফুল করিম ধনি প্রমুখ।
এ সময় জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ ও মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এর মেজো ছেলে মো. মশিউর রহমান বাবু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।