নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরে ভাঙন কবলিত এলাকা বেড়ি বাঁধ পরিদর্শনে গিয়ে স্বেচ্ছাশ্রমে কাজ করেছেন শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান, সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাড. জহুরুল হায়দার বাবু। বুধবার (০৩ জুন) বিকাল ৫ টায় কাশিমাড়ি ঝাপালিতে পরিদর্শন কালে তিনি ভাঙন কবলিত এলাকায় স্বেচ্ছাশ্রমে কর্মরত মানুষের সাথে ঘণ্টা ব্যাপী কাজ করেন। পরিদর্শন কালে তিনি স্বেচ্ছাশ্রমে কাজ করা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জহুরুল হায়দার বাবু তার বড় ভাই সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের পক্ষ থেকে এলাকাবাসীর উদ্দেশ্য বক্তব্য কালে তিনি টেকসই বেড়ি-বাঁধ নির্মাণের আশ্বাস প্রদান করেন। এ সময় কাশিমাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, কাশিমাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, প্রিন্সিপাল জুলফিকার আল মেহেদি লিটন, উপজেলা আওয়ামী যুবলীগ এর যুগ্ম-আহŸায়ক আল মামুন লিটন, নূরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা বাবু, ইউপি সদস্য মাসুদুল ইসলাম, ইউপি সদস্য দেলোয়ারা বেগম, বেবী নাজনীন, আওয়ামী লীগ নেতা মারুফ, উপজেলা তাতি লীগের আহŸায়ক রেজওয়ানুল আজাদ নিপুন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
