শ্যামনগর অফিস : শ্যামনগরের আটুলিয়ায় করোনা পজিটিভ রোগীকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (০৩ জুন) আটুলিয়া এ.কাদের যুব রক্তদান সংস্থার নিজস্ব অর্থায়নে খাদ্য সহায়তা প্রদান করেন সংস্থার সভাপতি ও আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু। এ সময় ৩নং ওয়ার্ড ইউপি সদস্য সাইফুল আলম, সংস্থার কোষাধ্যক্ষ রনি প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ৩০ মে শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের উত্তর আটুলিয়া গ্রামের ৩নং ওয়ার্ডের ঢাকা ফেরত ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়। এর আগে ২৭ মে শ্যামনগর হাসপাতালের মেডিকেল টিম উক্ত ব্যক্তির করোনা ভাইরাসের উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য খুলনায় পিসিআর ল্যাবে প্রেরণ করে। পরে তার রিপোর্ট করোনা পজিটিভ আসে এবং মানুষের নিরাপত্তার স্বার্থে প্রশাসন আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করে দেয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
