ঢাকাWednesday , 3 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক আম্পানে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর মেরামত ও ত্রাণ বিতরণ


June 3, 2020 9:27 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক সুন্দরবনের কয়রা এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর মেরামত ও অসহায় দুস্থদের ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার (০৩ জুন) দিনব্যাপী সুন্দরবন ও তৎ-সংলগ্ন এলাকায় অসহায় ও দুস্থ জেলেসহ নি¤œ আয়ের মানুষের সাহায্যার্থে কাজ করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন বিসিজি স্টেশন। এদিন ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত কয়রা থানার দক্ষিণ বেদকাশী, উত্তর বেদকাশী এবং মহারাজপুর ইউনিয়নের ১ হাজার ৫শ’ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রীসহ সুপেয় পানির বোতল বিতরণ করা হয়।

এছাড়াও কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত নলিয়ান ও কয়রা বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকার পরিবারের মাঝে ঘর মেরামতের জন্য ১শ’ ২ বান ঢেউটিন বিতরণ করা হয়। উল্লেখ্য যে কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক সুন্দরবন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জেলে পরিবারের মাঝে কাঠের নৌকা ও মাছ ধরার জাল বিতরণের জন্য নৌকা ও জাল তৈরির কাজ চলমান রয়েছে যা অতি শীঘ্রই বিতরণ করা হবে।

দেশে সার্বিক ঘূর্ণিঝড় পরিস্থিতিতে সুন্দরবন ও তৎ-সংলগ্ন এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে কোস্ট গার্ডের এই জন-সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। বাংলাদেশ কোস্টগার্ডের (বিএন) মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।