ঢাকাTuesday , 2 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে মায়ের কিডনিতে আসমার নতুন জীবন


June 2, 2020 9:01 pm
Link Copied!

নূরুন্নবী ইমন, সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : সন্তানের দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় মায়ের কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে নতুন করে বাঁচার স্বপ্ন পূরণ হয়েছে শ্যামনগর উপজেলার মাদ্রাসা ছাত্রী আসমার। মঙ্গলবার (০২ জুন) দুপুর ৩ টায় ঢাকার একটি হাসপাতালে তার অস্ত্রোপচার সফল হয়েছে।

ওই মাদ্রাসা ছাত্রীর মা তাসলিমা খাতুন তার একটি কিডনি নিজের মেয়েকে দিয়ে মাতৃত্বের আরও একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। আসমা খাতুন উপজেলার আবাদচন্ডিপুর গ্রামের আনোয়ার হোসেনের কন্যা এবং আবাদ চন্ডিপুর আলিম মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী।

আসমার পরিবার সূত্রে জানা গেছে, ‘বর্তমানে আসমা ও তার মা ঢাকা শ্যামলীর ০৩ নং রোডে অবস্থিত ঈকউ্টজঙখঙএণ হাসপাতালের ৪০৬ নং কেবিনে ভর্তি আছে। মঙ্গলবার দুপুর ৩ টা থেকে রাত সাড়ে ৭ টা পর্যন্ত দীর্ঘ সময় ধরে এ সফল অস্ত্রোপচার করেন বিশেষজ্ঞ ডাক্তার।

উল্লেখ্য, আসমা বিগত এক বছর পূর্বে অসুস্থ হয়ে পড়ে। পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যায় তার তার দুইটি কিডনি নষ্ট হয়ে গেছে। আসমার পিতা পেশায় একজন দিন মজুর। আসমার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন সংগঠন এবং সমাজের বিত্তবানরা তার পাশে দাঁড়ায়। সকলের প্রচেষ্টায় মঙ্গলবার আসমার কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। তার পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন।

তবে আসমার কিডনি প্রতিস্থাপন বাবদ এখনও দুই লক্ষ টাকার প্রয়োজন। এজন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন আসমার পরিবার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।