ঢাকাTuesday , 2 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনা তিল-২ এর মাঠ দিবস অনুষ্ঠিত


June 2, 2020 9:28 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল তিলের জাত বিনা তিল-২ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ জুন) সকাল ১০টায় সদরের বিনেরপোতা এলাকার মাঠে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে বিনা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. রোকনূজ্জামানের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. নুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনা তিল-২ পানি ও লবণাক্ততা সইতে পারে এবং এর ফলন বেশি হয়। কৃষকরা যদি বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনা তিল-২ এর বীজ ব্যবহার করলে অধিক ফলনে লাভবান হবে’। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন, এআরই বিভাগ বিনা ময়মনসিং বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আল-আরাফাত তপু, বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সেলিম রেজা, ফার্ম ম্যানেজার মো. ফররুখ আহমেদ প্রমুখ।

মাঠ দিবসে প্রায় শতাধিক কৃষক-কৃষাণী ও কৃষি কর্মকর্তারা অংশ নেয়। মাঠ দিবসে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল তিলের জাত বিনা তিল-২ এর বৈশিষ্ট্য সম্পর্কে কৃষক-কৃষাণীদের ধারণা দেয়া হয়। বিনা তিল স্বল্প জীবনকাল, লবণাক্ততা সহনশীল, উচ্চ ফলনশীল, বীজের রং কালো, তেলের পরিমাণ বেশি-৪৫-৪৮%, মধ্যম আকারে জলাবদ্ধতা সহনশীল। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রিপন হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।