নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মোমেনা খাতুন (১২) নামে অষ্টম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। সে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের আমিনুর ঢালীর মেয়ে। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ খালেক সরদার জানান, ‘নিহত মোমেনা খাতুনের বাবা-মা ঢাকার একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করেন। সে জন্য মোমেনা নানাবাড়ি আশাশুনি উপজেলার কলিমাখালিতে থাকত এবং সে কলিমাখালি দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী। গত কয়েক মাস পূর্বে সে তার খালু আব্দুল আলিমের বাড়ি সোনাতলায় বেড়াতে আসে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে নানা বাড়িতে যেতে পারিনি। সোমবার (১ জুন) রাত সাড়ে ৭ টার দিকে খালুর বাড়ির বিদ্যুতের ক্ষতিগ্রস্ত তার লোহার গেটের সাথে লেগে বিদ্যুতায়িত হওয়ায় গেট ধরার সাথে সাথে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। মোমেনা পারভীনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
