ঢাকাTuesday , 2 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বসতভিটা জবরদখলের লক্ষে মারপিট, শ্লীলতাহানি ও গাছপালা কর্তনের অভিযোগ

admin
June 2, 2020 9:51 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জের পল্লীতে এক নারীকে বসতভিটা থেকে জোরপূর্বক উচ্ছেদের লক্ষে হামলা, মারপিট, শ্লীলতাহানি ও গাছপালা কর্তনের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী ওই নারী কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ‘উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের মুকেশ বিশ^াসের স্ত্রী অঞ্জনা বিশ^াস (৩১) পিতার নিকট থেকে দানপত্র সূত্রে প্রাপ্ত গোবিন্দকাটি মৌজায় অবস্থিত ৭৮ নং খতিয়ানে ৬৯ ও ৭৫ দাগে ৯০ শতাংশ জমিতে বসবাস করে আসছেন। স্থানীয় একটি মহল ওই জমি জবরদখল করে বসতভিটা থেকে উচ্ছেদের লক্ষে দীর্ঘদিন যাবৎ পাঁয়তারা চালাচ্ছে। এক পর্যায়ে গত সোমবার (১ জুন) সকাল ৯ টার দিকে গোবিন্দকাটি গ্রামের কার্ত্তিক চন্দ্র গাইনের ছেলে মানিক গাইন (৬০) এর নেতৃত্বে একই গ্রামের সুধান্য সরকারের ছেলে বিনয় সরকার (৫২), মহাদেব সরকারের ছেলে তারক সরকার (৪৭), মৃত প্রফুল্ল সরকারের ছেলে পুষ্পেন্দু সরকার (৪৬), ধর্ম মল্লিকের ছেলে তৃপ্তি মল্লিক (৩৫), কালিপদ সরকারের ছেলে তন্ময় সরকার (৫০), টোনা গ্রামের মৃত রাধাপদ সরকারের ছেলে গণেশ সরকার ওরফে বুধো (৪৮) দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বসতভিটায় প্রবেশ করে গাছপালা কেটে তছনছ করতে থাকে। অঞ্জনা বিশ্বাস ও তার বৃদ্ধ শ্বশুর তনয় বিশ্বাস এ ঘটনার প্রতিবাদ জানালে তাদেরকে বেধড়ক মারপিট করার পাশাপাশি হামলাকারীরা অঞ্জনা বিশ্বাসের শ্লীলতাহানি ঘটনায় ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। তাদের রক্ষায় প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। এর আগে তারা বসতভিটার গাছপালা কর্তন ও ঘেরা বেড়া তছনছ করে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।