ঢাকাTuesday , 2 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে স্বাস্থ্যবিধি না মানায় ৬ ব্যক্তির জরিমানা

admin
June 2, 2020 9:42 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে আশাশুনিতে সদরে ভ্রাম্যমাণ আদালতে ৬ ব্যক্তির জরিমানা ও বয়স্কদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০২ জুন) সকালে আশাশুনি সদর বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা। এ সময় সামাজিক দুরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি অমান্য করায় পৃথক ৬ টি মামলায় ৬ ব্যক্তিকে ৮শ’ টাকা জরিমানা করেন বিজ্ঞ বিচারক। এছাড়া মাস্ক বিহীন বয়স্কদের মাঝে মাস্ক বিতরণ করেছেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রসঙ্গত. করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন শিথিল করার পর গ্রামের মানুষ সামাজিক দুরত্ব বজায় না রেখে বিভিন্ন যানবাহনে স্বাস্থ্যবিধি না মেনে মুখে মাস্ক ছাড়াই চলাফেরা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণ পথে নেমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বিভিন্ন বাজার মনিটরিং, সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।