ঢাকাMonday , 1 June 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় মাদকদ্রব্যসহ প্রাইভেটকার জব্দ


June 1, 2020 8:11 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মাদকদ্রব্যসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। গত রবিবার রাত ৯টার দিকে উপজেলার পান্তাপাড়া গ্রাম থেকে পুলিশ মাদকদ্রব্যসহ ওই প্রাইভেটকারটি জব্দ করে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।

পুলিশ জানায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার সাব-ইন্সপেক্টর সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পান্তাপাড়া গ্রামে অভিযান কালে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-১২-৪১৩১) ধাওয়া করলে গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদের সামনে ফেলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে আসে। রাতেই স্থানীয় সাংবাদিকসহ অনেকের উপস্থিতিতে প্রাইভেটকারে তল্লাশি করে ১৬ বোতল ফেন্সিডিল ও ৩ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ’।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, ‘মাদকদ্রব্যসহ একটি প্রাইভেটকার জব্দ করা করা হয়েছে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।