ঢাকাSunday , 31 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নানার বাড়ি যাওয়া হল না শিশু নিশানের

admin
May 31, 2020 3:39 pm
Link Copied!

মীর খায়রুল আলম : ঈদ উপলক্ষে মায়ের সাথে পারুলিয়া নানা বাড়ি যাচ্ছিল শিশু নিশান। কিন্তু কে জানে এই যাওয়া নিশানের শেষ যাও হবে। রোববার (৩১মে) দুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয় সে।   নিশান সদর উপজেলার ভোমরা গ্রামের আবুল কাশেমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার ভোমরা নিজ বাড়ি থেকে মা খাদিজা খাতুনের সাথে ইজিবাইকে চড়ে নানার বাড়ি যাচ্ছিল নিশান। পারুলিয়া লাইট হাউজ সিনেমা হলের সামনে এসে নিশান ও তার মা নেমে পড়েন। এরপর তারা রাস্তা পার হওয়ার চেষ্টা করলে কালিগঞ্জ থেকে আসা পিক-আপ তাদের ধাক্কা মারে। এতে নিশান ও তার মা আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে নিশানের মৃত্যু হয় এবং তার মায়ের হাত ভেঙে যাওয়ার কথা জানা যায়। এদিকে স্থানীয়রা ঘাতক পিক-আপ ও চালককে আটকে পুলিশের হাতে তুলে দেয়। দেবহাটা থানায় সেকেন্ড অফিসার নয়ন চৌধুরীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি ঘটনা স্থলে পৌঁছে বিষয় সম্পর্কে অবহিত হই। আইনের প্রক্রিয়া অনুযায়ী বাকি কাজ করা হবে। বর্তমান লাশ নিশানের নানা বাড়িতে আছে, সেখানে কবর দেওয়ার প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।