ঢাকাSunday , 31 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষের বিদায়ী সংবর্ধনা প্রদান


May 31, 2020 8:24 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : দেবহাটার সখিপুরে সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলামের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মে) অধ্যক্ষ রিয়াজুল ইসলামের কর্ম দিবসের শেষ দিন ছিল। দীর্ঘ কর্মময় জীবনে তিনি শিক্ষার প্রসারে ও বিস্তারে অনেক অবদান রেখেছেন। এছাড়া তিনি একজন ক্রীড়া সংগঠক ও স্কাউটস লিডার ছিলেন।

রবিবার দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে স্বল্প পরিসরে তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। সংবর্ধিত অতিথি ছিলেন বিদায়ী অধ্যক্ষ রিয়াজুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে কলেজের শিক্ষকদের মধ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পবিত্র মোহন দাশ, আকবর আলী, মোল্লা সাবির হোসেন, আজহারুল ইসলাম, শেখ মিজানুর রহমান, মঈনুদ্দিন খান, আবু তালেব, মনিরুজ্জামান মহসিন, স্বপন কুমার, জাহাঙ্গীর হোসেন ও আজিজুর রহমান, আব্দুল আজিজ, দৌলতুন্নেছা পারুল ও রিতা রানী প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বিদায়ী অধ্যক্ষের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।