ঢাকাSaturday , 30 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুন্সিগঞ্জে স্বেচ্ছাশ্রমে চলছে ঝুঁকিপূর্ণ বেড়ি বাঁধ সংস্কার

admin
May 30, 2020 8:52 pm
Link Copied!

জি এম মাছুম বিল্লাহ, মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে উপক‚লীয় অঞ্চলের শ্যামনগর উপজেলার কয়েকটি ইউনিয়নে ঝুঁকিপূর্ণ বেড়ি বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। ধ্বংস হয়েছে মানুষের লক্ষ লক্ষ টাকার সম্পদ। বিপর্যস্ত হয়ে পড়েছে উপক‚লীয় অঞ্চলের জনজীবন। তবে এ অবস্থার মধ্যে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ঝুঁকিপূর্ণ জায়গায় বাঁধ নির্মাণে তেমন কোনো ভূমিকা না থাকায় আম্পানে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ বেড়ি বাঁধগুলো পানি উন্নয়ন বোর্ডের নজরে না আসায় আতঙ্কের মধ্যে বসবাস করতে হচ্ছে উপক‚লীয় মানুষের। পানি উন্নয়ন বোর্ডের উপর নির্ভরশীল না হয়ে জান-মালের নিরাপত্তায় স্বেচ্ছায় বাঁধ নির্মাণে কাজ করছে স্থানীয়রা। স্থানীয়রা জানায়, ‘উপজেলার মুন্সিগঞ্জ আদি জামে মসজিদের সামনে ২০০ ফুট ভেড়ি বাধের ভয়াবহ অবস্থা। যে কোনো সময় ভেড়ি বাধটি ভেঙে প্লাবিত হতে পারে। প্লাবিত হবে স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানসহ হাজার হাজার বসতবাড়ি, মৎস্য ঘের ও কাঁকড়া প্রকল্প’। স্থানীয় বাসিন্দা এস এম জাহাঙ্গীর আলম, মোফাজ্জল হোসেন, রুহুল আমিন গাজী, ফরিদ মোল্লা ও মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বাঁধ নির্মাণ কমিটি তৈরি করে এলাকার মানুষের অর্থায়নে স্বেচ্ছায় কাজ করা শুরু করেছেন গত শনিবার থেকে। স্থানীয়রা আরও জানায়, ঝুঁকিপূর্ণ বাধের বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিসহ পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তাদের অবহিত করলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা আমাদের নিজেদের সম্পদ রক্ষার্থে স্বেচ্ছায় বাঁধ নির্মাণ কাজ শুরু করেছি। তবে আমাদের স্বেচ্ছাশ্রমের নির্মাণ কাজ ইতোমধ্যে শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন ও মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল পরিদর্শন করছেন’। এ অবস্থায় বানভাসি মানুষের পাশে থাকতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।