ঢাকাSaturday , 30 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় বিজিবি ক্যাম্পের গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

admin
May 30, 2020 8:59 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : দেবহাটার টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্পের গাছ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্পে। শাহাজানপুর গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে আব্দুল করিম গাজী জানান সে এবং পারুলিয়া ইউনিয়নের গড়িয়াডাঙ্গা গ্রামের আব্দুল করিম গাজীর ছেলে সামছুর রহমান(৫৫) শ্রমিকের কাজ করতে যান বিজিবি ক্যাম্পে। কিন্তু কাজ করার সময় গাছ থেকে পড়ে যান সামছুর রহমান। এ সময় বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। পরে খবর পেয়ে হাসপাতালে হাজির হয়ে লাশটি গ্রহণ করে পরিবারের সদস্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।