বড়দল (আশাশুনি) প্রতিনিধি : ঘূর্ণিঝড় আম্পানের তাÐবে লন্ডভন্ড হয়ে গেছে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ১৬২ নং ফাকরাবাদ আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। সরজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের ঘরের ছাউনি উড়ে গেছে, সীমানা প্রাচীর পড়ে গিয়েছে। বিদ্যালয়টিতে নেই কোন টিউবওয়েল। কোমলমতি ছাত্র-ছাত্রীদের জন্য একটি জরাজীর্ণ টয়লেট আছে যা সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী। সব থেকে দুঃখের বিষয় বিদ্যালয়ে শহীদ মিনার নেই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলী জানান, ‘ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে শিক্ষা প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রতিষ্ঠানের অধিকাংশ শ্রেণিকক্ষ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে’। তিনি আরও বলেন, ‘ঘূর্ণিঝড় বুলবুল এর আঘাতে প্রতিষ্ঠানটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। কোনরকমে সে আঘাত সেরে উঠতে না উঠতেই আবারও প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে স্থানীয় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে যাতে দীর্ঘ লকডাউন শেষ হওয়ার পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হলে শিক্ষার্থীদের পাঠদানের জন্য যত দ্রæত সম্ভব প্রতিষ্ঠানটি সংস্কারের ব্যবস্থা করার জন্য’। এ বিষয়ে স্থানীয় সচেতন জনগণ, প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ দ্রæত সময়ের মধ্যে বিদ্যালয়টিতে একটি টিউবওয়েল, টয়লেট ও শহীদ মিনার স্থাপনের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
