ঢাকাFriday , 29 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গ্রিন এনভায়রনমেন্ট মুভমেন্টের সৌজন্যে ১লাখ বৃক্ষ বিতরণ কর্মসূচির উদ্বোধন

admin
May 29, 2020 8:24 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : ”সবুজে বাঁচি,সবুজ বাঁচাই, নগর -প্রাণ-প্রকৃতি সাজাই”এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উপক‚লীয় এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তুলতে ১লাখ বৃক্ষ বিতরণ কৃর্মসূরির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় সামনে বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। তিনি বলেন, সাতক্ষীরা জেলার মানুষ প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সাথে সংগ্রাম করে চলেছেন। উপক‚লবর্তী জেলা হওয়ায় প্রতিনিয়ত ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছাস ও নানা ধরণের প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করতে হয়। এজন্যে প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী উপক‚লীয় এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে। এজন্যে তিনি গ্রিন এনভায়রনমেন্ট মুভমেন্ট, সাতক্ষীরা জেলার সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন কে ধন্যবাদ জানান।তার উদ্যোগে উপক‚লীয় এলাকায় ১লাখ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করার জন্যে।
গ্রিন এনভায়রনমেন্ট মুভমেন্টের সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কথা বাস্তবায়ন করার জন্যে উপক‚লীয় এলাকা সহ সাতক্ষীরা জেলার প্রতিটি উপজেলায় সবুজ বেষ্টনী গড়ে তুলতে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে ইনশাল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন সবুজ পরিবেশ আন্দোলনের কর্মী সামসুদ্দিন গজনবী বাবলু,সালাউদ্দিন রানা,মোহাম্মদ কুদ্দুস,জাহিদুর রহমান,মিল্টন,মহাদেব সহ আরো অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।