ঢাকাFriday , 29 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ির মৃত্যু

admin
May 29, 2020 8:32 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল চারটার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের কাজী আলাউদ্দিন কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ব্রজেন মন্ডল (৪৫)। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পশ্চিম তেঁতুলিয়া গ্রামের সুধান্য মন্ডলের ছেলে।
তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট জানান, ব্রজেন মন্ডল তারালী বাজারের একজন টেইলরস ব্যবসায়ি। শুক্রবার বিকেল চারটার দিকে তিনি সাইকেলে বাড়ি থেকে দোকানে আসছিলেন। এ সময় উপজেলার বাজারগ্রাম রহিমপুর গ্রামের সরোয়ার হোসেনের ছেলে নাজমুল হোসেন তার স্ত্রী মাসুমাকে নিয়ে মোটর সাইকেলে উজিরপুর যাচ্ছিলেন। কাজী আলীউদ্দিন কলেজের সামনে নাজমুল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রজেনের সাইকেলে ধাক্কা মারে। এতে রাস্তায় পড়ে ব্রজেন মারাত্মক জখম হন। তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
কালিগঞ্জ থানার উপপরিদর্শক চিন্ময় মন্ডল সড়ক দুর্ঘটনায় ব্রজেন মন্ডলের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তে পাঠানোর জন্য সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে। দুর্ঘটনা কবলিত মোটর সাইকেলটি আটক করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।