ঢাকাWednesday , 27 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুড়িগোয়ালিনীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু


May 27, 2020 7:21 pm
Link Copied!

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলা বুড়িগোয়ালিনী ইউনিয়নের বুড়িগোয়ালিনী গ্রামের মৃত মেহের উদ্দিন মোল্লার ছেলে মো. আব্দুল মজিদ (৫৫) নামে একজন স্কুল শিক্ষক মারা গেছেন। পারিবারিক সূত্রে জানা যায় ২৭শে মে বেলা ১১ টার সময় ঘূর্ণিঝড় আম্পানে একটি গাছ হেলে তার জামাতা বর্তমান মেম্বার আব্দুল গনির চালের উপরে পড়ে। লোকজন দিয়ে সেটি কাটতে গেলে বিদ্যুতের তারের উপরে পড়ে গাছটি। শব্দ শুনে তড়িঘড়ি করে তিনি বাইরে আসার একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে আসলে তিনি মাটিতে পড়ে যান।

তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া পথে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।তার মৃত্যুতে একজন সৎ যোগ্য ও মানুষ গড়ার কারিগর কে হারিয়েছেন বলে জানান এলাকাবাসী ও সুশীল সমাজ। মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের ইনচার্জ জাকির হোসেনের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।