ঢাকাSunday , 24 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভোরের পাতা গ্রæপ অব ইন্ডাটিজ এর পক্ষ থেকে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থদের মাঝে টিন বিতরণ

admin
May 24, 2020 12:53 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি “কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে হাসান পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনায়” জেলা যুবলীগের উদ্যোগে রোববার (২৪ মে) সকাল ১০টায় সদর উপজেলা সংলগ্ন যুবলীগের ত্রাণ কেন্দ্র থেকে প্রাকৃতিক দূর্যোগ সুপার সাইক্লোন আম্ফানে ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসনে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার টিন  ও ঈদ উপহার  বিতরণ করেন যুবলীগনেতা ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জি এম ওয়াহিদ পারভেজ। সার্বিক পৃষ্টপোষকতায় ছিলেন চেয়ারপার্সন ভোরের পাতা গ্রুপ অব ইন্ডাটিজ ড. কাজী এরতেজা হাসান, সি আই পি। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, সদর উপজেলার যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, পৌর যুবলীগের সাবেক আহবায়ক শেখ আব্দুল হালিম, যুব নেতা আব্দুল্যাহ আল মামুন, সাবেক ছাত্র নেতা তানভীর কবির রবিন, ছাত্র নেতা আশিক রেজা অপু, প্রমুখ । জি এম ওয়াহিদ পারভেজ জানান, ঘূর্ণিঝড় আম্ফানের কারণে যে সব ঘরবাড়ির চাল উড়ে গেছে সে সব ক্ষতি গ্রস্থদের মাঝে টিন বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্থদের ববাড়ি বাড়ি যেয়ে তাদের মাঝে টিন বিতরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।