শ্যামনগর অফিস : শ্যামনগরে ১৬৮ নং পশ্চিম ভৈরবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ১০ টায় স্থানীয় ইউপি চেয়ারম্যান, ম্যানেজিং কমিটি, শিক্ষক মন্ডলী ও এলাকাবাসীর সহযোগীতায় ‘করোনা ভাইরাস ও ঘুর্ণিঝড় আম্পান’ ইস্যুতে বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল মাজেদ, আব্দুল গফুর, ম্যানেজিং কমিটির সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল, অভিভাবক সভাপতি আব্দুল কাদের, বিদ্যোৎসাহী সদস্য হাফিজুর রহমান ও প্রধান শিক্ষক মহসীন আলী প্রমুখ। প্রত্যেক ছাত্র/ছাত্রীকে সেমাই, চিনি, চিড়া, মুড়ি, কলা, ক্ষিরাই, লবণ ও সাবান প্যাকেজ আকারে বিতরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
