ঢাকাFriday , 22 May 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ভ্রাম্যমাণ প্লান্টে সুপেয় পানির ব্যবস্থা


May 22, 2020 10:04 pm
Link Copied!

গাজী আল ইমরান : ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকা শ্যামনগর উপজেলায় ভ্রাম্যমাণ পানির প্লান্টের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার (২২ মে) উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা করা হয়।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ভাঙন কবলিত এলাকায় ঘণ্টায় ৬শ’ লিটার সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। তবে এলাকাবাসীর দাবি আরো বেশি প্লান্ট স্থাপন করা।

দাতিনাখালী গ্রামের শেফালী বেগম বলেন, ‘এই এলাকার যে কয়টি মিষ্টি পানির আধার ছিল সবগুলো লবণ পানিতে তলিয়ে গেছে, খাবারের আগে মানুষের এখন প্রয়োজন সুপেয় খাবার পানি’।

তিনি আরও জানান, ‘জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে যে পানির ব্যবস্থা করা হয়েছে তা পর্যাপ্ত নয়, এছাড়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় পানি পৌঁছানো প্রয়োজন’।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা দুটি ভ্রাম্যমাণ পানির প্লান্ট নিয়ে এসেছি তবে এখানে আরো বেশি পানির প্রয়োজন। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নেব’।

উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী বলেন, ‘আমরা খাবারের পাশাপাশি খাবার পানির ব্যবস্থা করেছি, প্রয়োজনে প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে পানি পৌঁছে দেওয়া হবে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।