নিজস্ব প্রতিনিধি : প্রতিবছরের ন্যায় পবিত্র ঈদুল ফিতর এর খুশি ভাগা ভাগি করে নিতে সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলার কাজী ফিরোজ হাসানের ব্যক্তিগত উদ্যোগে পৌরসভার ০৪ নং ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ মে) বিকাল ০৪টায় সুলতানপুরস্থ পৌর কাউন্সিলার’র কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এ ঈদ সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।
এ সময় পৌরসভার ০৪নং ওয়ার্ডের ২ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী সেমাই চিনি বিতরণ করা হয়। এ সময় পৌর ০৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চল, সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, পৌর কাউন্সিলার কাজী ফিরোজ হাসান, মহিলা কাউন্সিলার অনিমা রানী মন্ডল, জাহাঙ্গীর কবির সাজু, মিকাইল হোসেন, কাজী বাবু ও বিমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
